spot_img
spot_img

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রাখে।

শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অধিবেশন শেষে স্কাই নিউজ আরাবিয়ার মহাব্যবস্থাপক ও অধিবেশনের সঞ্চালক নদিম কোটেইচকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, আমরা বিশ্বাস করি, ইরান শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে। আমরা পূর্বের মতো ভবিষ্যতেও এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, রাশিয়া বিশ্বের যেকোনো দেশে পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরোধিতা করে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বারবার নিশ্চিত করেছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ