spot_img
spot_img

ভারতে দৈনিক সংক্রমণ ফের ৪০ হাজার ছাড়াল, মৃত্যু প্রায় ৪ হাজার

ভারতে করোনায় দৈনিক সংক্রমণ দু’দিন পর ফের ৪০ হাজারের গণ্ডি ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জন।

এদিকে দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। গত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল পাঁচশ’র আশপাশে। গত দু’দিন তা পাঁচশ’র নীচে নেমেছিল।

মহারাষ্ট্রে গত এক সপ্তাহে দৈনিক মৃত্যু হচ্ছিল দেড়শ’র কাছাকাছি, সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৬ জনের। কেরালে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একশ’র বেশি মানুষের। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ৫০ জনের কম রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ