spot_img
spot_img

বিশ্বের ইতিহাসে একটি নতুন যুগ এগিয়ে আসছে: রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের ইতিহাসে একটি নতুন যুগ এগিয়ে আসছে। এই নতুন যুগে, সত্যিকারের সার্বভৌম রাষ্ট্রগুলো সফলতার মুখ দেখবে এবং উচ্চ প্রবৃদ্ধির গতিশীলতা নিশ্চিত করতে পারবে। যেখানে প্রযুক্তি, সাংস্কৃতি, শিক্ষা কার্যকারিতা ও জাতীয় ভিত্তিক সুশীল সমাজ গড়ে ওঠবে। এই জাতীয় রাষ্ট্র অন্যদের জন্য একটি উদাহরণ হিসাবে কাজ করবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) নিয়মিত এক ভাষণে রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, এই ধরনের বিশ্ব পশ্চিমা-আধিপত্যযুক্ত একরোখা বিশ্ব ব্যবস্থার তীব্র বিপরীতে। পশ্চিমা রাষ্ট্রগুলো বর্ণবাদী এবং নব্য-ঔপনিবেশিক।

পুতিন একরোখা বিশ্ব ব্যবস্থার সমাপ্তি নিয়ে বেশ আগে থেকেই আলোচনা করে আসছেন। ২০০৭ সালে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় তিনি বলেছিলেন, রাষ্ট্র ব্যবস্থায় পশ্চিমাদের প্রভূত্ববাদ সামগ্রিক বিশ্বে সার্বভৌমত্বের জন্য হুঁমকি স্বরূপ। সে সময় আমেরিকাকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলি উপেক্ষা করার জন্য অভিযুক্তও করেছিলেন পুতিন।

তিনি বলেছিলেন, একতরফা এবং প্রায়শই অবৈধ পদক্ষেপ কখনও কোনও সমস্যার সমাধান করেনি। অথচ পশ্চিমারা বরাবর সেই পথেই হাঁটে।

সূত্র: আরটি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ