শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। এর মাধ্যমে গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হলেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন।
এর আগে সিঙ্গাপুরে পালিয়ে গিয়ে পদত্যাগ করেন গোতাবায়া। তবে, রনিল বিক্রমাসিংহকেও প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ বিক্ষোভকারীরা। এরই মধ্যে তাঁকে হটাতেও বিক্ষোভ শুরু হয়েছে।
গতকাল বুধবার (২০ জুলাই) অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।











