spot_img
spot_img

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন জোট সরকারের ৩ শরিক দল তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর এ পদক্ষেপ নিলেন ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমৃদ্ধশালী এ দেশটির প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ জুলাই) ইতালির প্রেসিডেন্ট সার্গিও মাত্তারেল্লার কার্যালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন মারিও দ্রাঘি।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন একজন প্রধানমন্ত্রী ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছেন।

এ প্রস্তাবের বিপরীতে দ্রাঘি কী বলেছেন—তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে ইতালির পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষের দুই স্পিকারের সঙ্গে বৃহস্পতিবার বিকেলেই বৈঠকে বসবেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ