ইন্দোনেশিয়ার একটি দ্বীপের উপকূলে খারাপ আবহাওয়ার কারণে ফেরিডুবির ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা এ কথা জানান।
সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপে খারাপ আবহওয়ার কারণে দ্য কে এম চাহায়া আরাফাহ নামের ফেরিটি উল্টে যায়। এর পর পরই নিখোঁজ ১৩ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।
টার্নেট সার্চ এন্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যায় চার এবং এর পরে আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও চারজন নিখোঁজ রয়েছেন।











