spot_img
spot_img

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়া বলেছেন, বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া বাইডেনের মধ্যে মৃদু লক্ষণ ছিল এবং তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন।

জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন। শুধু তাই নয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন।

সূত্র: ব্লুমবার্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ