spot_img

উত্তরায় বিমান বিধ্বস্তে অন্তত ১৬ জনের মৃত্যু; দগ্ধ শতাধিক

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের ছয় জন উপদেষ্টা তার সাথে ছিলেন।

তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ