বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের ১৫০ নাগরিককে ফেরত পাঠিয়েছে উজবেকিস্তান

আফগানিস্তানের দেড় শতাধিক নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে উজবেকিস্তান।

শুক্রবার (২০ আগস্ট) এক বিবৃতিতে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভ এ তথ্য জানান।

তিনি জানান, তালেবানের সঙ্গে শরণার্থীর বিষয়ে চুক্তির পর পালিয়ে যাওয়া আফগানদের ফেরত পাঠানো হয়েছে।

পৃথক অন্য এক বিবৃতিতে উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভ আফগান পরিস্থিতি নিয়ে শুক্রবার আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী উইন্ডি শেরম্যানের সঙ্গে আলোচনা করেছেন।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ