বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলন করবে বরিশাল ছাত্রলীগ

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশ বক্তারা দাবি তোলেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল জেলা ও মহানগরীর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে পুরো বিষয়টির একটি স্বচ্ছ তদন্ত সাপেক্ষে আসল ঘটনা সামনে আনতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত, সৈয়দ রুম্মান, রিয়াজ উদ্দিন, সৈয়দ জিসান আহমেদ ও রাজিন তাহমিদ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ