আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি আহমেদজাই তালেবানকে সমর্থন জানিয়েছেন।
সাবেক গনি সরকারের কোচি গ্র্যান্ড কাউন্সিলের প্রধান হাসমত গনি আহমেদজাই তালেবান নেতা খালিল-উর-রহমান আর
ইসলামীক স্কলার মুফতী জাকিরের সামনে সংগঠনের প্রতি তার সমর্থন ঘোষণা করেন।
শনিবার (২১ আগস্ট) ওই সময়কার ভিডিও টুইটারে তাহির খান নামে এক ব্যক্তি শেয়ার করেছেন। ভিডিওতে হাসমত গনি আহমেদজাইকে তালেবান নেতাদের সাথে হাত মেলাতে দেখা গেছে। এমনকি এক তালেবান নেতাকে আহমেদজাইয়ের কপালে চুমু খেতেও দেখা গেছে।
তবে শনিবার টুইট করা ওই ভিডিও ঠিক কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তালেবানের কাবুল জয় ও আশরাফ গনির আফগান থেকে পালানোর পরই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
طالبان کا کہنا ہے کہ @ashrafghani کے بھائی حشمت غنی احمد زئی نے طالبان کی حمایت کا اعلان کیا ہے۔ طالبان رہنما خلیل الرحمٰن اور دینی عالم مفتی محمود ذاکری اس موقع پر موجود ہیں۔ ویڈیو مفتی ذاکری نے جاری کی ہے۔ pic.twitter.com/MmBIsRqwa4
— Tahir Khan (@taahir_khan) August 21, 2021












