আরিফ মুসতাহসান
তালেবান কর্তৃক আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক ভাইস প্রেসিডেন্ট কট্টর ভারতপন্থী নেতা আমরুল্লাহ সালেহ সহ কয়েকজন তালেবান বিরোধী নেতা পাঞ্জশির প্রদেশে চলে যান।
এখন পর্যন্ত বিজয় না হওয়া প্রদেশ পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের সম্ভাবনা ছিল। এমনকি সাবেক জিহাদি কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ যুদ্ধের ঘোষণা দেন এবং আমেরিকার সাহায্য তলব করেন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আহমদ মাসুদ ও তালেবানের মাঝে সফল আলোচনা সম্পন্ন হয়েছে। এবং তিনি তালেবানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গেছে হক্কানি গ্রুপের গুরুত্বপূর্ণ নেতা জালালুদ্দিন হক্কানির ভাই খলিলুর রহমান হক্কানি কাবুলে এক বৈঠকের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দেন যে, আহমদ মাসুদ ফোনে তালেবানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
জানা যায়, আহমদ মাসুদ যুদ্ধ করতে চাননি। সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের পক্ষ থেকে যুদ্ধ করতে বলা হয়েছে। আহমদ মাসুদ তাকে বলেন, “আপনি হয়তো ঘরে বসে থাকেন, নয়তো অন্য কোথাও চলে যান”।











