spot_img

কক্সবাজারে হোটেল থেকে আ’লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে পৌর আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। নিহত সাঈফ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (২১ আগস্ট) সকালে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকায় হোটেল সানমুনের ১০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ওসি মুহাম্মাদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সাইফউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খুনিদের ধরতে পুলিশ কাজ করছে। যদিও এখনো কে বাবা কারা তাকে হত্যা করেছে, সেটি জানতে পারেনি পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ