spot_img
spot_imgspot_img

সীমান্তে ভারতীয় যুবক রফিকুল ইসলামকে পিটিয়ে ফেলে যায় বিএসএফ

ঝিনাইদহের মহেশপুরে রফিকুল ইসলাম (৩৭) নামের এক ভারতীয় নাগরিককে পিটিয়ে সীমান্তে ফেলে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হামলার শিকার রফিকুল ইসলাম ভারতের নদীয়া জেলার গাংনাপুর থানার রাখালগাছী গ্রামের আশারুল এর ছেলে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রায়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছিলেন রফিকুল ইসলাম। এ সময় ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাকে পিটিয়ে আহত করে। তিনি চিৎকার দিলে বিএসএফ সদস্যরা সীমান্তের রায়পুর এলাকায় ফেলে যায়। পরে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক জানান, রফিকুলকে ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ জানিয়েছে ভারতীয় পুলিশের মাধ্যমে বাড়িসহ অন্যান্য বিষয় খোঁজ নিয়ে তাকে ফেরত নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ