spot_img

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি পুলিশ কর্মকর্তারা হলেন উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মাদ রাইসুল ইসলাম, এসি মুহাম্মাদ রওশন আলী ও ডিবি গুলশানের এসি জ্যোতির্ময় সাহা।

এসি মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়ের নিরাপত্তা বিভাগে, একই স্থানের সহকারি কমিশনার মুহাম্মাদ রওশন আলীকে ট্রাফিক বিভাগের রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (এডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ