জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ভারতে সংখ্যালঘু মুসলানকে হত্যা করা যেমন সন্ত্রাস, তেমনই বাংলাদেশে কুরআন অবমাননা করাও সন্ত্রাস। আবার সেই অবমাননাকে কেন্দ্র করে হিন্দুদের ঘর বাড়িতে হামলা এটাও সন্ত্রাস। আমরা কুমিল্লার ঘটনার প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদ হবে অহিংস, শান্তিপূর্ণ, আমরা আইন হাতে তুলে নেবো না।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সিরাতুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইসলামকে রক্ষায় আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা সন্ত্রাস পছন্দ করি না, শান্তি চাই। সন্ত্রাস নয় সম্প্রীতি চাই। আমরা অপরাধীদের শাস্তির চাই।










