বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল সন্দেহে একজন আটক

কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে পবিত্র কুরআনুল কারীম রেখে অবমাননার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম একটি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা পাঠানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা আনা হচ্ছে। আনার পর জানা যাবে তিনি সেই ইকবাল কি না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ