ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ড্রোন ও অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে যৌথ হামলা চালিয়েছে ইরান।
ইসরাইলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, রকেটের এই ব্যাপক বর্ষণে তেল আবিবের কেন্দ্রস্থলে থাকা ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ।
শুক্রবার (৬ মার্চ) ভোরে বড় আকারে এ হামলা চালায় ইরান।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন সাদেক প্রমিজ-৪’। ড্রোন ও অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে এ যৌথ হামলা চালানো হয়। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একেবারে কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে এসব ক্ষেপণাস্ত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসার সময় মাঝ আকাশেই কয়েক ডজন ছোট ছোট ভাগে বা ‘ওয়ারহেডে’ বিভক্ত হয়ে যাচ্ছে। এর ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়ে।
ভিডিওগুলো বিশ্লেষণ করে সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেভাগে মাটির দিকে ধেয়ে যাওয়ার সময় সেগুলোকে ঠেকানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থাকে কাজ করতে দেখা যায়নি। ফলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে একাধিক স্থাপনা।











