spot_img
spot_img

বাগেরহাটে গণপরিবহন বন্ধ; ভোগান্তিতে পরীক্ষার্থীরা

বাগেরহাট জেলা সদরসহ সব উপজেলার যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা।

শুক্রবার (২১ অক্টোবর) নিয়োগ পরীক্ষায় ৬ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এক যাত্রী আক্ষেপ করে গণমাধ্যমকে বলেছেন, সমাবেশ খুলনায় হলেও ঢাকার পরিবহন বন্ধ রাখা হয়েছে। সময়মতো কেন্দ্রে হয়তো যেতে পারব না।

প্রসঙ্গত, ২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিন বাস চলাচল বন্ধ রাখলেও বাস মালিক সমিতি বলছে, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, মাহেন্দ্র, ইজিবাইক ও বিটিআরসির গাড়িগুলো চলাচল করছে। এজন্য ধর্মঘট ডাকা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ