spot_img
spot_img

চুয়াডাঙ্গার আদালত থেকে হাতকড়া ভেঙে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আজিজুল শেখকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ঢাকার ধামরাই থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ঘরের বাসিন্দা ফজল শেখের ছেলে। ২০২০ সালের ১৮ অক্টোবর আজিজুল চুয়াডাঙ্গার ঘুঘুডাঙ্গা গ্রামে একটি ডাকাতি ঘটনার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার হন। সেই থেকে তিনি কারাগারে আবদ্ধ ছিলেন। গত ১৬ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে আজিজুলকে চুয়াডাঙ্গা কারাগার থেকে আদালতে আনার সময় আদালত চত্ত্বরে কারাগারের আসামি বহন করা গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যান আজিজুল। তার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক দল।

পুলিশ সুপার জানান, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ