spot_img

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস; গ্রেফতার ৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সংস্থাটির ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপরিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে ডিবির লালবাগ বিভাগের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামীকাল শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ