spot_img
spot_img

রাজধানীতে মাদকসহ আটক ৭৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ রোববার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৮৯৩৪ পিস ইয়াবা, ৩৮৯ গ্রাম ১৭৫ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৮৯৪ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা এবং ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ