spot_img
spot_img

বিহারে ট্রাক চাপায় শিশুসহ ১২ জন নিহত

ভারতের বিহার রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।

রোববার (২১ নভেম্বর) রাজ্যের বৈশালী জেলার মেহনার গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিহারের বৈশালী জেলায় একটি দ্রুতগামী ট্রাক এসে ভিড়ের মধ্যে ঢুকে তাদের চাপা দিলে হতাততের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের আত্মীয়দের জন্য ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া, তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ