spot_img
spot_img

৮০ বছরে পা রাখলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার আশিতে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন। বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায় নি।

তবে আগামী দিনগুলোতে পরিবারের সাথে বাইডেনের আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।

এদিকে আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারো হোয়াইট হাউসের দৌঁড়ে শরীক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ