ভোটের বয়সসীমা কমিয়ে ১৬ করার লক্ষ্যে সরকার খসড়া বিল তৈরি করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।
তিনি বলেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে তার সমর্থন রয়েছে। তবে সংসদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সোমবার (২১ নভেম্বর) আর্ডার্ন বলেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদই সেরা জায়গা। সেখানে এ বিষয়ে সবাই নিজেদের মতামত দেবে।
উল্লেখ্য; নিউজিল্যান্ডে ‘মেইক ইট সিক্সটিন’ নামে তরুণদের একটি দল বয়সসীমা কমানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য, জলবায়ু সঙ্কটের মতো বিষয়ে তাদের ভোটদানের অধিকার থাকা উচিত। কারণ এগুলো তাদের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে।











