spot_img
spot_img

ইউক্রেন সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেন সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মতো কিয়েভে গেলেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার অব্যাহত সহায়তার বিষয়ে আবার আশ্বস্ত করতে এ অঘোষিত সফরে যান তিনি।

সফরের বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং দেশটির মুক্তির লড়াইয়ে আমেরিকার দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করছেন অস্টিন। নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগে থেকে ঘোষণা দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষায় ইউক্রেনকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদানে আমেরিকার অব্যাহত প্রতিশ্রুতির বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ