প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে অপূর্ণতা থেকে যাবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে না।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনী সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কৃতির অভাব আছে। ভোটারকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে দিতে হবে। তাহলেই নির্বাচন নিয়ে আর কোনও সংশয় থাকবেনা। ইভিএম মেশিন নিয়ে কোনও সংশয় নেই।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মাদ আমিন উল আহসান প্রমুখ।










