আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিবেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংসদের দক্ষিণ প্লাজা গেইট সংলগ্ন স্থানে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমপি হারুন।
এ বিষয়টি বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেন।
গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য এমপিরা স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দেন। সেদিন এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেননি।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির সাত এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়।











