বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের পাঁচ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। আগামীকাল সকাল ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি।
বুধবার (২১ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক।
কিনি বলেন, জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারিতে। সে লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ২৫ ডিসেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ২৫ ডিসেম্বর। এরপর ২৬ ডিসেম্বর বেলা ১২টায় পার্লামেন্টারি বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।










