spot_img

বিতর্কমুক্ত ছাত্রলীগ গড়ার প্রত্যাশা নতুন নেতৃত্বের

গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা এবং বিতর্কমুক্ত ছাত্রলীগ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। সে রকম একটি স্মার্ট সম্পর্ক শিক্ষার্থীদের সঙ্গে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। আমরা সেগুলো এড়িয়ে উটের মতো বালির মধ্যে মুখ গুঁজে থাকব, সেটি হবে না। আমরা দায়িত্ব নিচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের স্বার্থে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নের স্বার্থে দায়বদ্ধ থাকব।

দায়িত্ব বিকেন্দ্রীকরণের কথা উল্লেখ করে সাদ্দাম বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী- এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী দক্ষ মানুষ আমরা হতে চাই। ছাত্রলীগে অংশীদারিত্বমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটি আমরা চাই। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করার বিষয়টি নিয়ে আমরা কাজ করব। দায়িত্বকে যদি আমরা আরও বেশি বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে সংগঠন আরও বেশি গতিশীল হবে। সাংগঠনিক জবাবদিহিতা থাকবে, কেন্দ্র ও তৃণমূলের কর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ