বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জনপ্রিয় নেত্রী’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জনপ্রিয় নেত্রী। তিনি ইতিহাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রী হয়ে গেছেন।

বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের কথা বাদ দিলেও বিশ্বময় শেখ হাসিনার যে নেতৃত্ব, যে দক্ষতা, তার যে জনপ্রিয়তা, সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে বিএনপির নেতারা এত কথা বলেন! আপনাদের সময় শুধু একটা উন্নয়ন দেখান, যেটা অনুপ্রেরণামূলক ছিল। আজকের উন্নয়ন দেখেন, অকল্পনীয়। পদ্মা সেতু আমরা করেছি। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আওয়ামী লীগ স্বপ্ন দেখে। সেই স্বপ্নকেই আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে। তারপর কর্ণফুলী টানেল করেছে চট্টগ্রামে। আরও কত কী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ