spot_img
spot_img

কক্সবাজারে এক কেজি আইসসহ আটক দুই পাচারকারী

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে নিষিদ্ধ ঘোষিত এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের পশ্চিম গোয়ালিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়া কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদ এর ছেলে সৈয়দুল আমিন (৩৪) ও একই এলাকার মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ (১৬)।

জানা গেছে, তল্লাশীকালে অটোরিকশার ভেতর থাকা দুই যাত্রী হাতের ব্যাগ ফেলে পাশ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে। পরে তাদের ফেলে দেওয়া ব্যাগটি উদ্ধার করে সেখান থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ