spot_img

গণতন্ত্রের জন্য যে যুদ্ধ চলছে তাতে বিএনপি বেইমানি করবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্রের জন্য যে যুদ্ধ চলছে তাতে বিএনপি বেইমানি করবে না। দেশবাসী এ ব্যাপারে আশ্বস্ত থাকতে পারেন, খালেদা জিয়া এখনও জীবিত। তিনি বেইমানি-আপোষ জানেন না। তাই তার কপালে এতো কষ্ট।

রবিবার (২২ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমান বীর উত্তমের অসামান্য অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও বেইমানি-আঁতাত করার সুযোগ নেই। তার জীবন-মরণ মাতৃভূমিকে ঘিরে। তাই কেনাবেচার হাটে যদি কেউ না ওঠে, তাহলে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো স্বাধীনতা ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেন গয়েশ্বর।

তিনি আরও বলেন, দেশের প্রতি জিয়াউর রহমানের ত্যাগ; অবদান; রাজনৈতিক দূরদর্শিতা; জনগণের দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধের আহ্বান করা- এসব বিবেচনা করলে বোঝা যাবে তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। তিনি দেশকে ভালোবাসতেন। তিনি খুব দ্রুত বুঝতে পারতেন এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করতেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ