spot_img
spot_img

আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ২০ লাখ টিকা আনছে বাংলাদেশ। সোমবার রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেড বিমানের একটি ফ্লাইটে এই টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্র জানিয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা প্রথম দেশে আসে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা। তবে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা। এর মধ্যে আজ রাতে ২০ লাখ ডোজ টিকা আসছে ।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক ২০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ