মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৩ হাজার ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯ হাজার ১৮৪ জনে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৯৮ হাজার ৭৭৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৫৮ জনে।











