পূর্ব ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ ঘোষনা দেন।
ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে পুতিন বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে।
ক্রেমলিন জানিয়েছে, জার্মানি ও ফ্রান্সের নেতাদের ফোন করে পুতিন তার এই সিদ্ধান্তের কথা জানান। পরে ডিক্রিতে সই করে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এ ভাষণ দেন। টেলিভিশন ভাষণের আগে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের নেতাদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তিতেই স্বাক্ষর করেন তিনি।











