ভাষা শহীদদের জন্য প্রভাত ফেরি করার বদলে কুরআন খতম ও বিজয় র্যালি করে শোডাউন করেছে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে বিজয় র্যালীটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ আজমপুর,মুন্সিমার্কেটে এসে শেষ হয়।
এসময় জাতীয় পতাকা হাতে মাদরাসার ছাত্রদের র্যালিটি রাস্তায় এক চমক সৃষ্টি করে । র্যালিতে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মাদরাসার প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন) বাংলাভাষা আন্দোলনের রক্তঝরা ও অগ্নিঝরা এক মহান স্মৃতি বিজড়িত দিনের নাম। যা যুগ যুগ ধরে বিশ্ব মানবসমাজের দৃষ্টি আকর্ষণ করে আসছে। ইতিহাসের সে অধ্যায় রচিত হয়েছিল আমাদের মাতৃভূমি বাংলাদেশ। অকুতোভয় সালাম, রফিক, জব্বার ও বরকতের মতো আরও অনেক যুবকের তাজা রক্তের বিনিময়ে। মাতৃভাষা বাংলাভাষা, যে ভাষার সঙ্গে এ দেশের মানুষের নাড়ির সম্পর্ক। সে ভাষায় কথা বলা তথা মায়ের ভাষার মর্যাদা রক্ষায় তারা নিজেদের মহামূল্যবান জীবন নির্দ্বিধায় বিসর্জন দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমরা সে ভাষার মূল্যায়ন করছি না। বরং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সে ভাষাকে অপমান আর লাঞ্চিত করছি। আর সেই উপলদ্ধিটা মানুষের মধ্যে জাগিয়ে তুলার জন্যই আমাদের এই আয়োজন।
এ সময় মাদরাসার সকল স্টাফ ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।











