ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলের দুটি অংশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা মোটেই ভীত নই।
তিনি বলেন, আমরা কারো কাছে ঋণী নই, কারো কথা শুনতে বাধ্য নই এবং আমরা কাউকে কোন কিছু দেব না।
জেলেনস্কি বলেন, দোনবাসকে স্বীকৃতি দিয়ে রাশিয়া যে কাজ করেছে তাতে শান্তি এবং বর্তমান আন্তর্জাতিক আলোচনা প্রক্রিয়া ধ্বংস হয়েছে। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায় এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন জানায়।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে যে, কারা আমাদের সত্যিকারের বন্ধু ও মিত্র এবং কারা শুধু কথা দিয়ে রাশিয়া ফেডারেশনকে ভয় দেখানো অব্যাহত রাখে।
সূত্র: পার্সটুডে











