spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় দেশে ১৬ জনের মৃত্যু; শনাক্ত ১৫৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ৯৯০ জনে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৯৫ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৫৪৭ টি। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৩৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ