spot_img

চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে এ ভোট গ্রহণ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ ভোট গ্রহণ শুরু হয়। শেষ হবে বিকাল ৫টায়। মাঝে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে।

বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। ভোট গণনার পর দেওয়া হবে ফল।

২৩টি পদের বিপরীতে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ