গাজ্জার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (২২ ফেব্রুয়ারি) তেল আবিবের বোমা হামলায় শহীদ হয়েছেন একই পরিবারের ১২ জনের বেশি সদস্য। তবে তাৎক্ষণিকভাবে শহীদদের সঠিক সংখ্যা জানা যায়নি।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের বেশি সময়ে ইসরাইলী বাহিনীর হামলায় ওই উপত্যকায় শহীদ হয়েছে ২৯ হাজার ৩১৩ জন।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিশর সীমান্তে অবস্থিত রাফায় অন্তত ১৫ লাখ গাজ্জাবাসী আশ্রয় নিয়েছে। এসব শরণার্থীদের বেশির ভাগই নিজেদের রক্ষা করতে রাফার উত্তরের শহর খান ইউনিসে অবস্থান করছে।
পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে এসব অঞ্চলের মানুষ। গত দুই সপ্তাহ যাবৎ ইসরাইলী বাধায় সেখানে মিশর থেকে আসা ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরও চরমে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ সহায়তাকারী বিভিন্ন কর্মীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স











