spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ার বালুখালি ৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ই-ডব্লিউ ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ মার্চ) বিকাল চারটার দিকে লাগা আগুনে অসংখ্য রোহিঙ্গা ঝুপড়ি ঘর পুড়ে গেছে। স্থানীয় ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে বিকাল সোয়া ৫টা নাগাদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি টিম পৌছে আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।

সোমবার বিকেল চারটার দিকে বালুখালী ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বালুখালি ৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিকালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন এখনো জ্বলছে। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে। দ্রুত আগুন নেভানোর জন্য সবাই একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত কি পরিমাণ রোহিঙ্গাদের বসতি ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ