spot_img

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: বিদ্যা দেবী

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ উল্লখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আপনি বিশ্বে দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা।

সোমবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বিদ্যা দেবী ভান্ডারি এসব কথা বলেন,

বিদ্যা দেবী বলেন, আমি আপনার অনুরাগী। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিদ্যা দেবী ভান্ডারি বলেন, জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোল মডেল হতে পারে। সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা অর্থবহ সহযোগিতা চাই।

নেপালকে বাংলাদেশের বন্দর সুবিধা এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার প্রস্তাবের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। নেপালের প্রেসিডেন্ট বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উভয় দেশই প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাবের সম্মুখীন হয় উল্লেখ করে তিনি বলেন, দু’দেশই দুর্যোগ মোকাবেলায় নিজ নিজ সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ