spot_img

ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ নিয়ে বিএনপির আগ্রহ নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসির সংলাপে অনুপস্থিতিই প্রমাণ করে নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজের আগ্রহ নেই। নির্দলীয় সরকার ছাড়া, কোনো কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ নিয়ে আগ্রহ নেই বিএনপির।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার গণবিরোধী বলে জিনিসপত্রের দাম বেড়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধি হলে জনগণের ভোগান্তি আরও বাড়বে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ