spot_img
spot_img

সৌদি ভিসা সার্ভিস সেন্টার চালু হলো ঢাকায়

ভ্রমণ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ভিসা সার্ভিস সেন্টার চালু করেছে সৌদি কোম্পানি পিআইএফ। এটি আরেক সৌদি কোম্পানি তাহাকমের সহযোগী প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সৌদি দূতাবাসের কনসাল জেনারেল মেশারি আল থাইবি, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি পরিচালক ফাহাদ এবথনাইন প্রমুখ।

সৌদি আরবের এ ভিসা সার্ভিস সেন্টার থেকে আবেদনকারীদের বেশ কিছু সুবিধা দেয়া হবে। আশা করা হচ্ছে, সেন্টারটির মাধ্যমে ভিসা আবেদনের প্রক্রিয়া আরও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে ভিসা সেন্টারটি পর্যটন, ব্যবসা, পারিবারিকসহ অন্যান্য লক্ষ্যে ভ্রমণের বিষয়ে ‘ভিজিট ভিসার’ জন্য আবেদন গ্রহণ করছে। ওয়ার্ক ভিসা জমা দেয়ার প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে।

সৌদি কোম্পানি ভিসা অ্যান্ড ট্রাভেল সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ সুলাইমান আল আমাউদ বলেন, ঢাকার ভিসা সেন্টারটি সৌদির যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ অনুযায়ী, তার দেশে পর্যটন ও ব্যবসাকে আকৃষ্ট করার ক্ষেত্রে অবদান রাখবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ