spot_img
spot_img

আজ ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন। এর মধ্য দিয়ে গরিবদের জন্য সরকারের হস্তান্তরিত ঘরের সংখ্যা দাঁড়াবে দুই লাখ ১৫ হাজার ৮২৭টি।

আজ বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উপজেলাগুলোতে একযোগে ভূমিহীন-গৃহহীন মানুষের কাছে এসব ঘর হস্তান্তর করবেন।

এর মধ্যে প্রধানমন্ত্রী সরাসরি তিনটি উপজেলায় উপকারভোগীদের সাথে মতবিনিময় করবেন। উপজেলা তিনটি হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্প।

এর আগে প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর হস্তান্তর করা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী দেশের সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন। এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলাকে ভূমিহীন-গৃহহীন হিসেবে ঘোষণা করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ