spot_img
spot_img

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সজাগ রয়েছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের ব্যাপারে সজাগ রয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের এ সংক্রান্ত আইনের গুড প্র্যাকটিস নিয়ে আলোচনা করছে। এছাড়া আইনটি নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও পরামর্শ করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তার্কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সুফিউর রহমান উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর উদ্যোগের ফলে এই আইনের অপব্যবহার বর্তমানে অনেক কমেছে। তথ্য-উপাত্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার এ আইন প্রণয়নের কাজ করছে।

তিনি বলেন, আইনটি নিয়ে সরকার বিভিন্ন অংশীজনদের নিয়ে পরামর্শ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ