spot_img
spot_img

চারদিনের হলিডে কারফিউ ঘোষণা করেছে তুরস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রোধে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্তত সারাদেশে চারদিনের হলিডে কারফিউ ঘোষণা করেছে তুরস্ক।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ এপ্রিল জাতীয় সার্বভৌমত্ব ও শিশু দিবসের ছুটির পাশাপাশি আজ সন্ধ্যা ৭টা থেকে ২৬ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত চার দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার রোধে দিবসটি উপলক্ষে সরকারিভাবে পুষ্পস্তবক অর্পণ ছাড়া সরাসরি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এর পরিবর্তে ভার্চুয়ালি দিবসটি পালন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ