spot_img
spot_img

আমেরিকা ও ফ্রান্সপন্থী ইদরিসের মৃত্যুর পর চাদের প্রেসিডেন্ট হলেন কাকা

ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও আমেরিকার গোড়া মিত্র আফ্রিকান দেশ চাদ এর প্রেসিডেন্ট ইদরিস দেবি মারা যাওয়া পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন তারই ছেলে জেনারেল মাহামাত কাকা।

বুধবার (২১ এপ্রিল) চাদের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাকার নাম ঘোষণা করেছে সামরিক বাহিনীর ট্রান্সিশনাল কাউন্সিল।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেনদাও আগৌনা রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানান, মিলিটারি ট্রান্সিশনাল কাউন্সিল দেবির ছেলে মাহামাত কাকাকে (৩৭) অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনোনীত করেছে।

এর আগে ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখসারির লড়াইয়ে আহত হওয়ার পর গত ২০ এপ্রিল ইদরিস দেবি মারা যাওয়ার খবর প্রকাশিত হয়।

অনুর্বর সাহিল অঞ্চলে ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও আমেরিকার গোড়া মিত্র ইদরিস ১৯৯০ সালে ক্ষমতা দখল করেন।

দেশের জাতীয় তেলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে ক্রমাগত অসন্তোষের মুখেও গত ১১ এপ্রিলের নির্বাচনে ইদরিস দেবিকে এগিয়ে থাকতে দেখা গেছে।

ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ দেখা দিলেও তিনি তা কঠোরভাবে দমন করেছেন। এতে ফ্রান্সও তাকে সহায়তা করেছে। ২০১৯ সালে লিবিয়া থেকে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলায় ফরাসি বিমান হামলার সহায়তা নিয়েছিল ইদরিস দেবির সেনাবাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ