spot_img
spot_img

শাপলা চত্বরের মামলায় ৫ দিনের রিমান্ডে মাওলানা খোরশেদ আলম কাসেমী

প্রায় আট বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খোরশেদ আলম কাসেমীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ